Ministry of Education
Dhaka, Rajshahi, Cumilla, Jashore, Chattogram, Barishal, Sylhet, Dinajpur, Mymensingh, Madrasah Board

——————————————————————————————————————————————————–

একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম(সেশন 2025 – 2026)

অনলাইনে ভর্তির জন্য ভিজিট করুন ঃ https://xiclassadmission.gov.bd

নোট: নিম্নোক্ত তথ্য ও বিজ্ঞপ্তি https://xiclassadmission.gov.bd/ সাইড থেকে নেয়া হয়েছে। আবডেট তথ্য পেতে উক্ত সাইটে ভিজিট করুন।

শিরোনাম প্রকাশের তারিখ ডাউনলোড
ভর্তির নির্দেশিকা 25-08-2025
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা (আন্তঃবোর্ড) 25-08-2025
forward[২০/০৮/২০২৫]: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে এই পোর্টালে লগইন করুন। এসএমএস এর মাধ্যমেও ফলাফল পাঠানো হচ্ছে। ফলাফলের ভিত্তিতে আপনার নির্বাচন নিশ্চিত করতে নিশ্চায়ন ফি প্রদান করুন
forward[১৫/০৮/২০২৫]: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আজ শুক্রবার (১৫/০৮/২০২৫ তারিখ) রাত ৮:০০ টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেহেতু আবেদন ফি জমা দেওয়ার পরেই কেবল আবেদন করা যায়, এবং আবেদন ফি এর তথ্য পেমেন্ট সার্ভার থেকে আবেদনের পোর্টালে আসতে কিছুটা সময় লেগে যায়, তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফি প্রদানের নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও সার্ভারের সময়ের সাথে আবেদনকারীর কম্পিউটারের সময়ের কিছু তারতম্য থাকতে পারে বিধায় যথেষ্ট সময় হাতে রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হচ্ছে।
forward[১০/০৮/২০২৫]: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫/০৮/২০২৫ তারিখ শুক্রবার রাত ৮:০০ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
forward[১০/০৮/২০২৫]: পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে আজ (রবিবার, ১০/৮/২০২৫ ইং) সন্ধ্যা ৬:০০ টার সময় অন্তর্ভূক্ত করা হবে। অতএব যে সকল শিক্ষার্থীদের ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তাদেরকে আজ (রবিবার, ১০/৮/২০২৫ ইং) সন্ধ্যা ৬:০০ টার পর থেকে আবেদন করতে (ইতিমধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতিমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
forward[০১/০৮/২০২৫]: কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল মোবাইল নম্বর দেওয়ায় PIN পাননি বিধায় লগ ইন করতে পারছেন না। আবার সঠিক মোবাইল নম্বর দিয়ে নতুনভাবে সাইন আপও করতে পারছেন না, সিস্টেম থেকে Error দিচ্ছে যে একাউন্ট ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে — এক্ষেত্রে সঠিক মোবাইল নম্বর ব্যবহার করে আবার সাইন আপ এর চেষ্টা করলে সেটি সফল হবে, এবং নতুন (সঠিক) নম্বরে PIN এসএমএস এর মাধ্যমে চলে যাবে। অতএব যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা আবার সাইন আপের চেষ্টা করুন।
forward[২৩/০৮/২০২৫]: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে “একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫” অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩/০৮/২০২৫ (শনিবার) সকাল ৯:০০ টা থেকে শুরু হবে এবং ২৫/০৮/২০২৫ (সোমবার) রাত ৮:০০ টা পর্যন্ত চলবে।
forward[১২/০৮/২০২৫]: যেসব শিক্ষার্থী একাধিকবার (ভিন্ন ভিন্ন বছরে) এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সাইন-আপ করার সময় “SSC result not found” এমন একটি বার্তা দেখতে পাচ্ছেন। এমতাবস্থায়, আপনাকে যে কোন একটি পরীক্ষার ফলাফল ব্যবহার করে ভর্তির আবেদন করতে হবে। সিস্টেমে আপনার পছন্দমতো ফলাফলটি অন্তর্ভুক্ত করার আবেদন করতে এই লিঙ্কে বিস্তারিত দেখুন।



 

 

আবেদন পোর্টাল ব্যবহার করে একাউন্ট তৈরী, কলেজ অনুসন্ধান, আবেদন দাখিল, ইত্যাদির বিস্তারিত পদ্ধতি নিম্নের ভিডিও টিউটোরিয়াল-গুলোতে বর্ণনা করা হয়েছে।

Video Tutorial Link

শিরোনাম প্রকাশের তারিখ

Video Tutorial Link

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনঃ কলেজ ওভারভিউ 25-08-2025 Link
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনঃ একাউন্ট তৈরীর পদ্ধতি 25-08-2025 Link
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনঃ আবেদন দাখিল করার পদ্ধতি 25-08-2025 Link
     
     

 

 

কলেজে ভর্তির জন্য প্রয়োজন তথ্যদি/কাগজপত্র

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ট্রান্সফার সার্টিফিকেট (টিসি), মার্কশিট, এবং ছবি প্রয়োজন হয়। এছাড়াও, কোটার ভিত্তিতে আবেদন করলে প্রয়োজনীয় কোটার সনদপত্র এবং যদি প্রযোজ্য হয়, তবে ইতিবাচক মনোভাবের প্রমাণপত্রও লাগতে পারে। 

প্রয়োজনীয় কাগজপত্র: 

  • এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র:
    এটি আপনার পরীক্ষার মূল প্রমাণপত্র
  • এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড:
    এই কার্ডটি আপনার রেজিস্ট্রেশনের প্রমাণ।
  • এসএসসি পরীক্ষার মার্কশিট ও প্রশংসাপত্র:
    প্রাপ্ত নম্বর ও ফলাফলের প্রমাণ হিসেবে এটি জমা দিতে হয়।
  • ছবি:
    সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙ্গীন ছবি । 
    উপরোক্ত কাগজপত্র ছাড়া ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
     
অতিরিক্ত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে):
  • কোটার সনদপত্র:
    আপনি যদি মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বা অন্য কোনো বিশেষ কোটার অধীনে আবেদন করেন, তবে সেগুলোর প্রমাণপত্র প্রয়োজন হবে।
  • পিতা-মাতার/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID):
    পিতা-মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
     
     

গুরুত্বপূর্ণ পরামর্শ: 

  • সব কাগজপত্রের মূল কপি এবং কয়েকটি ফটোকপি সঙ্গে রাখুন।

 

শিরোনাম প্রকাশের তারিখ

ডাউনলোড

 কলেজে ভর্তির আবেদন ফরম

25-08-2025 Link
     

 

Chat