একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম

কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল মোবাইল নম্বর দেওয়ায় PIN পাননি বিধায় লগ ইন করতে পারছেন না। আবার সঠিক মোবাইল নম্বর দিয়ে নতুনভাবে সাইন আপও করতে পারছেন না, সিস্টেম থেকে Error দিচ্ছে যে একাউন্ট ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে — এক্ষেত্রে সঠিক মোবাইল নম্বর ব্যবহার করে আবার সাইন আপ এর চেষ্টা করলে সেটি সফল হবে, এবং নতুন (সঠিক) নম্বরে PIN এসএমএস এর মাধ্যমে চলে যাবে। অতএব যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা আবার সাইন আপের চেষ্টা করুন।

Share your love
Chat