২১ জুলাই ২০২৫ তারিখের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক:

২১ জুলাই ২০২৫ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে পতিত হওয়ায় কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করেছে-
১। ২২-০৭-২০২৫ প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় ও সকল আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা পূর্ণ উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।
২।২২-০৭-২০২৫ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।


বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী/গবেষককে আয়োজিত বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

MM College
MM College
Articles: 23
Chat